রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে নিখোঁজের এক সপ্তাহ পার হলেও খোঁজ মেলেনি যুবতী লুবনার মেয়ের খোঁজে মা পাগলপ্রায়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৬৯৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নিখোঁজের এক সপ্তাহ পার হলেও খোঁজ মেলেনি যুবতী লুবনা আক্তারের। নিখোঁজের পরদিন লুবনার সন্ধান চেয়ে তার পরিবার থানায় সাধারণ ডায়েরী করলেও এখন পর্যন্ত কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। এদিকে নিখোঁজের বৃদ্ধা মা আছিয়া খাতুন মেয়েকে না দেখতে পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন। তিনি মেয়ের সন্ধানে বার বার জ্ঞান হারাচ্ছেন।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের মৃত আছান আলীর যুবতী মেয়ে লুবনা আক্তার (২২) গত ২ মার্চ সোমবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসতঘরের বাহিলে গেলে আর ঘরে ফিরেনি। পরে লুবনার পরিবার তাদের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের সময় লুবনার পড়নে সেলোয়ার কামিজ ছিল। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৭ ইঞ্চি, শারীরিক গঠন মিডিয়াম। কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ লুবনার সন্ধান পেলে ০১৭৪৯ ৪৭০৯৯২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নিখোঁজের বড় ভাই তাজুল ইসলাম গত ৩ মার্চ ১৩১ নং মূলে থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করেছেন। আমরা তাকে খোঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com