বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের দেবপাড়া সপ্রাবির শিক্ষক ও অভিভাবক ফজল মিয়ার ভুল বুঝাবুঝির অবসান

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৫৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৫ মার্চ বৃহস্পতিবার বিভিন্ন স্থানীয় পত্রিকায় নবীগঞ্জে শিক্ষকের হাতে অভিভাবক লাঞ্ছিত শীর্ষক শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদ প্রকাশের পর বিদ্যালয় ম্যানেজিং কমিটির ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্ততায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান ও অভিভাবক ফজল মিয়ার মধ্যকার ভুল বুঝাবুঝির নিরসন হয়েছে। রবিবার ভুল বুঝাবুঝির অবসান কল্পে বিদ্যালয় প্রাঙ্গন এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শিক্ষক জিয়াউর রহমান ও অভিভাবক ফজল মিয়ার উপস্থিতিতে দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এলাইছ মিয়া, মোঃ ইকবাল মিয়া, জয়নাল আবেদীন খাঁন, মজিদ মিয়া, দুলাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনার মাধ্যমে উক্ত ভুল বুঝাবুঝির অবসান ঘটান। এ সময় অভিভাবক ফজল মিয়া ভুল বুঝাবুঝির কারণে রাগান্বিত হয়ে তিনি অভিযোগ দেন এবং সাংবাদিকদের মাধ্যমে সংবাদ প্রকাশ করায় উপস্থিত সকলের সামনে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com