বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জের নছরতপুর থেকে মোটরসাইকেল চুরি

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামে করিম সরদারের বাড়ির উঠুন থেকে পাইকপাড়া দি হলিদেশ স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের মোটর সাইকেল চুরি হয়েছে। গত ৫ মার্চ রাত সাড়ে ৭টার দিকে এঘটনাটি ঘটেছে। মোটর সাইকেলের মালিক সিরাজুল ইসলাম এই মর্মে শায়েস্তাগঞ্জ থানায় অজ্ঞাত চোরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, সিরাজুল ইসলাম উপজেলার নছরত শহা মাজারে যাবার জন্য তার মালিকাধীন টিভিএস ফনিক্স মোটর সাইকেলটি নছরতপুর গ্রামের করিম সরদারের বাড়ীর উঠুনে রেখে মাজারে যান। রাত ৮টার দিকে মাজার থেকে ফিরে মোটর সাইকেল নিতে আসলে দেখেন সাইকেলটি নেই। অনেক খোঁজ করে পাওয়া যায়নি। তিনি ধারণা করেছেন তার মোটরসাইকেলটি চুরি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com