মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজ হবিগঞ্জে মহান পতাকা উত্তোলন দিবস

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৬ই মার্চ ১৯৭১। হবিগঞ্জের ইতিহাসে একটি স্বরনীয় দিন। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অয় হয়ে থাকবে এই দিনটি। আজই হবিগঞ্জে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়। পুরাতন হাসপাতাল সংলগ্ন ছাত্রলীগ অফিসের সম্মুখে আনুষ্ঠানিকভাবে আমাদের জাতীয় পতাকা উত্তোলিত করা হয়। এবং হবিগঞ্জে প্রথম ওই অনুষ্ঠানে আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশিত হয়। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন তৎকালিন ছাত্রলীগ হবিগঞ্জ মহকুমা শাখার সভাপতি ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের হবিগঞ্জ মহকুমা শাখার আহ্বায়ক মিয়া মোঃ শাহজাহান। জাতীয় সংগীত পরিবেশন করেন উদয়ন শিল্পী গোষ্ঠির সদস্য বাবলু পাল চৌধুরী, বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সুবীর নন্দী, গোলাম মোস্তফা রফিক, মোঃ সুরুজ আলী, সিদ্ধার্থ বিশ্বাস ও উজ্জল ভট্টাচার্য। কেন্দ্র হতে প্রেরিত স্বাধীনতার ইশতেহারটি পাঠ করেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ আলী। জাতীয় পতাকাকে প্রথম গার্ড অব অনার প্রদান করেন জয় বাংলা বাহিনী ও অধিনায়ক সিরাজ উদ্দিন আহমদ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানটি সংগঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com