বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ “মাষ্টার ফাউন্ডেশন বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৭৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার এনাতবাদ নিবাসী, মাষ্টার ব্রিক ফিল্ড এর মরহুম সিরাজুল ইসলাম মাষ্টার প্রতিষ্ঠিত “মাষ্টার ফাউন্ডেশন” এর ৮তম বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল সমরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মাষ্টার ফাউন্ডেশন পরিবারের অন্যতম সদস্য আলহাজ মশরফুর রহমান সাহেবের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সেক্রেটারি সুহেল আহমদ ও শাহবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল এর যৌথ পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনুল ইসলাম দুলাল, সাবেক প্রঃ শিঃ আলহাজ আব্দুল মালিক, প্রঃ শিঃ মিরা রাণী দাশ, প্রঃ শিঃ বিনা রঞ্জন দাশ, বিশিষ্ট মুরুব্বি আলী হায়দর, কাজী মাওঃ মাহবুব আহমদ, সহকারী শিক্ষক মোমিন উদ্দিন চৌধুরী, মাওঃ রুহুল আমিন, মাওঃ আব্দুল ওয়াদুদ, শিক্ষক নজরুল ইসলাম, শাহজাহান মিয়া, সাইফুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, কুর্শি ইউনিয়নের প্রতিটি এবং আংশিক ইনাতগঞ্জ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় এবং কেজি ও মাদ্রাসার ১ম স্থান অধিকারী ছাত্র/ছাত্রীকে ১ হাজার টাকা ও সনদপত্র এবং টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক ছাত্র/ছাত্রীকে ২ হাজার টাকা প্রাইজমানি, ট্রাষ্ট প্রদত্ত সনদপত্র ও জ্যামিতি বক্স প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com