বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ইয়াবাসহ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৫৫৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দে পুলিশ (ডিবি)। বুধবার ভোররাতে উপজেলার কদমতলি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো, বানিয়াচং উপজেলার পুরান তোপখানা মহল্লার হাবিবুল্লাহর ছেলে বাবুল মিয়া ও একই এলাকার ফজল মিয়ার ছেলে খেলু মিয়া। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ দাস জানান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি ওই এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে দুইশ’ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি বলেন-আটকরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com