বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নাতিরাবাদ ওরসে গাঁজা সেবনের অভিযোগে ৪ জনকে কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ খোয়াই নদীর পাড়ে ওরস বসিয়ে গাঁজা সেবনের অভিযোগে ৪ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ওরসে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবন অবস্থায় ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত আইছ মিয়াকে ৩ মাসের কারাদণ্ড, সবুজ মিয়াকে ৩ মাসের কারাদন্ড ও ৫শ’ টাকা অর্থদণ্ড এবং মো. হাসান ও মোস্তফা মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদণ্ড করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম । ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com