রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গের টুপিয়াজুরী গ্রামে গৃহবধূকে নির্যাতন পুকুর থেকে উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরি গ্রামে রহিমা আক্তার (২০) নামে এক গৃহবধূকে স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাত-পা বেঁধে পানিতে ফেলে রাখা অবস্থায় স্থানীয় মেম্বার আহাম্মদ আলী ও লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ২০১৮ সালের ২ নভেম্বর একই গ্রামের হাছন খা’র পুত্র সজল খা (৩২) এর সাথে আদম আলীর কন্যা রহিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন রহিমাকে যৌতুকের জন্য নির্যাতন নিপিড়ন করে আসছিল। গতকাল রহিমাকে মারপিটের এক পর্যায়ে পার্শ^বর্তী পুকুরে ফেলে দেয়া হয়। স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বানিয়াচং থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, অভিযোগ পেয়েছি, আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com