বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের বেবিস্ট্যান্ডে ৫ ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে ১ যুবক

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৯৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে এক যুবক ৫ সনাতন ধর্মী ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ঘোষপাড়া গ্রামের কাজল ঘোষ (৩৩), একই এলাকার সঞ্জয় কর্মকার (৪০), নির্মল গোপ (৪৫) ও বিষ্ণু চন্দ্র দেব (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, মোহনপুর এলাকার আরজু মিয়া খন্দকারের পুত্র জন খন্দকার (২৮) গতকাল ওই সময় একটি দা নিয়ে এলাকায় এলোপাতারি কোপাতে থাকে। এ সময় উল্লেখিতরা আহত হয় এবং স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সদর থানার এসআই উৎস কর্মকারসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আটক জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
আটক জন এ প্রতিনিধিকে জানায়, ভারতে মুসলিমের উপর হামলা করায় সে টিভিতে এসব দেখে হিন্দুদের উপর তার ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণেই সে এ ঘটনাটি ঘটিয়েছে। স্থানীয়রা জানান, সে একজন মাদকসেবী ও মানুষিক রোগী। মাদকের টাকার জন্য এ ঘটনাটি ঘটিয়েছে।
সদর থানার ওসি মাসুক আলী জানান, জন মানুষিক রোগী, তাকে আপাতত আটক রাখা হয়েছে। তবে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com