বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে নবীগঞ্জ ছাত্রলীগের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৬০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নোয়াখালীর বেগমগঞ্জ ও খুলনার কয়রা উপজেলায় ছাত্রলীগের দুইকর্মী খুনের প্রতিবাদে নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কস্থ রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজর সামনে থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিলটি পানিউমদা বাজারের প্রধান প্রধান সড়ক ও ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় কলেজের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পানিউমদা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ ও সাদেক আহমেদের সঞ্চালনায় ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজলু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, পানিউমদা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ডাঃ সাজান, সিনিয়র সভাপতি সামছুদ্দিন জনি, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজহার পারভেজ, কামাল আহমেদ প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল রহমান, সহ-সভাপতি কদ্দুছ মিয়া, লিটন দেব, বাবলু, আতাউর, খলিল রহমান, জুয়েল, ইমরান তালুকদার, তারেকুল ইসলাম রনি, আরিফুর রহমান, সুজেল আহমেদ, কাওসার হুসাইন রাব্বি। আমিনুর রহমান আমিন, জুয়েল, সুমায়েল, খলিল চৌধুরী, আবিদ, শিহাব, রাজু, রুহেল, জাকারিয়া, নাঈম, রুহেল, সোহান, মায়েদ, রনি, মোদাছির, সোহান, সুভাশ, সজল বিশ্বাস, সুরঞ্জন প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত রবিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্র শিবিরের হামলায় নিহত হন ছাত্রলীগ কর্মী রাকিব।
একইদিন খুলনার কয়রা উপজেলায় সন্ত্রাসী হামলায় আহত হন ছাত্রলীগ নেতা হাদীউজ্জামান রাসেল। পরে গত সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com