বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার কদমতলী থেকে ২শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হল, বানিয়াচঙ্গ উপজেলার পুরান তোপখানা গ্রামের মৃত হাবিবুল্লাহর পুত্র বাবুল মিয়া (২৯) ও একই এলাকার মৃত ফজল মিয়ার পুত্র মোঃ হেলু মিয়া (৩০)। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামের দিক নির্দেশনায় এসআই দেবাশিস তালুকদার ও মোঃ মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ হবিগঞ্জ-বানিয়াচঙ্গ রোডের কদমতলী সাকিনস্থ রাস্তায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মানিকুল ইসলাম আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com