বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার তালুগড়াইয়ে কমলা খোসা ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকালে দুই ঘণ্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁেছ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মাঝে দুই জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, ওই গ্রামের গণি মিয়া ও জালাল মিয়ার মাঝে কমলার খোসা ফেলা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় গণি মিয়া, জালাল মিয়া, সেন্টু মিয়া, ফিরোজ মিয়া, রিপন মিয়া, বকুল মিয়া, কাওছার মিয়া, জীবন মিয়া, শহীদ মিয়া, রিয়েল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া জয়নাল মিয়া ও হারুন মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে হারুন মিয়ার অবস্থা আশংকাজনক। শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com