মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ভারতে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ॥ নবীগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৪৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ভারতের দিল্লিতে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও সহিংসতার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিক্ষোভ মিছিলটি মহাসড়কের পানিউমদা বাজার থেকে শুরু হয়ে ফিলিং স্টেশনে গিয়ে শেষ হয়। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মুসল্লিরা। পরে পানিউমদা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউপি সদস্য আরজদ আলীর সভাপতিত্বে ও ডিএসবি মোহাইমিন চৌধুরীর পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-মুফতি শাহরিয়াজ, মনসুর আলম, ইউপি সদস্য মুহিত মিয়া, মজলু আহমেদ, মনজুর আলী, মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা কাউসার আহমেদ, মাওলানা শামিম আহমেদ, মাওলানা রাহাত আহমেদ, অনু আহমেদ, প্রভাষক শাহেদুজ্জামান ফরহাদ, শামসুদ্দিন জনি, আনিছ মিয়া, ফয়জুর রহমান, মুকুল মিয়া, আবুল ফজল, ফয়ছল আহমদ, আব্দুল মালেক, জাহিদ আহমেদ চৌধুরী, সোনা মিয়া, কালাম আহমেদ, জয় মিয়া, মজনু মিয়া, মুজিবুর রহমান, তোফাজ্জুল ইসলাম, আব্দুল হাই, খালেদ আহমেদ, সামছুল রহমান রাহাদ, আহমেদ, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, লিংকন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন-ভারতের উগ্র হিন্দুত্ববাদি গোষ্ঠি সে দেশের মুসলমানদের উপর যেভাবে জুলুম নির্যাতনের শুরু করেছে, তার বিরুদ্ধে শান্তিকামী জনতা প্রতিরোধ গড়ে না তুললে বিশ্ব শান্তির জন্য বিপর্যয় বয়ে আনবে। বক্তারা আরো বলেন-‘অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। একই সঙ্গে ভারতের মুসলিম নির্যাতন হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।’ বক্তারা মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও সহিংসতার জন্য জড়িতদের শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com