মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ভারতে মুসলমানদের উপর হামলা, মসজিদে আগুন প্রতিবাদে বানিয়াচঙ্গে বিক্ষোভ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ভারতের বিভিন্ন প্রদেশজুড়ে নিরীহ, নিরস্ত্র মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের মসজিদে আগুন, ঘরবাড়ীতে ব্যাপকভাবে আগুন দেয়া ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুব জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে বিশাল একটি বিক্ষোভ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মুসলমানরা অংশ নেন। মিছিল শেষে এক পথসভায় উলামায়ে কেরাম কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্ভে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করা না হলে মুসলমানরা এর দাত ভাঙ্গা জবাব দিবে। তারা আরো বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদি গোষ্ঠি সে দেশের সাম্প্রদায়িক সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলমানদের উপর জুলুম নির্যাতনের যে নীল নকশা তৈরী করেছে, তার বিরুদ্ধে শান্তিকামী জনতা ও আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর প্রতিরোধ গড়ে না তুললে বিশ^শান্তির জন্য বিপর্যয় বয়ে আনবে। এর পূর্বে বানিয়াচংয়ের সকল মসজিদে জুমার নামাজের পর ভারতের মুসলমানদের জন্য বিশেষ মোনাযাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com