বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে চায় আওয়ামী লীগ সরকার

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দশটি বিশেষ উদ্যোগের গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আমার বাড়ি আমার খামার প্রকল্প। সুবিধা বঞ্চিত মানুষদের কাছে প্রকল্পটির উপকার নিবিড়ভাবে পৌঁছে দিতে গুরুত্বের সাথে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। সেজন্য প্রতিটি মানুষকেই হতে হবে কর্মক্ষম। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে চায় বর্তমান সরকার।
গতকাল মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সভাপতি ও ম্যানেজারদের মধ্যে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৩৫টি সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে ৪ লাখ ৩১ হাজার ৮২০ টাকা তুলে দেন তিনি।
উপকারভোগীদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রত্যন্ত এলাকার প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসতে চান। সেজন্য বছরের প্রথম দিনেই দেয়া হচ্ছে বিনামূল্যে বই। মোবাইল ফোনের মাধ্যমে প্রদান করা হচ্ছে উপবৃত্তি। এখন আর পড়ালেখা করতে অর্থ ব্যয় করতে হয় না। শ্রমজীবীদের সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠানোর আহ্বান জানান এমপি আবু জাহির।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহবুবা সাইদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন, আমার বাড়ি আমার খামার এবং পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী তোফাজ্জুল হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল প্রমুখ।
লাখাই উপজেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগী ১২৮টি সমিতিতে সদস্য রয়েছেন ৫ হাজার ৭৫৬ জন। পর্যায়ক্রমে সবক’টি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। মঙ্গলবার অবশিষ্ট ৩৫টি সমিতিতে উল্লেখিত পরিমাণ টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com