রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আজমিরীগঞ্জে মাতালদের উপদ্রব আশংখজনক বৃদ্ধি

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১৩ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ বদলপুরে মাতালদের উপদ্রব আশংখজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন চোলাই মদের চালান আসে পার্শ্ববর্তী বানিয়াচং ও শাল্লা থেকে।
জানা যায়, বেশ কিছুদিন যাবৎ আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের পাহাড়পুর ও বদলপুরে চলছে চোলাই মদের ছড়াছড়ি। এতে করে ওই এলাকায় মাতালদের উপদ্রব আশংখজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। চোলাই মদ পান করে মাতাল অবস্থায় তারা বাজারের রাস্তা ঘাটে অহেতুক ভাবে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। এ ছাড়া এলাকার যুবতী ও মহিলাদের দেখলে তাদের মাতলামির পরিমাণ আরও বেড়ে যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা অনুমানিক ৬টায় বদলপুর বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, হরিপুর গ্রামের বাসিন্দা সুুবোধ চক্রবর্ত্তীর বখাটে পুত্র চিহ্নিত মাদকসেবী সুপ্রসন্ন চক্রবর্ত্তী (৪০) চোলাই মদ পান করে মাতলামি করছে। বেসামাল অবস্থায় পথচারীদের অকথ্য ভাষায় গাালিগালাজ করতে দেখা যায়। আশপাশের ব্যবসায়ীরা জানায়, এ তো নিত্য দিনের ঘটনা।
এ ছাড়াও আরো মাদকসেবী রয়েছে ওই এলাকায়। ওই সব মাদকসেবীরা বিশেষ করে সন্ধ্যার পর চোলাই মদ পান করে গভীর রাত অবদি দলবেঁধে রাস্তা ঘাটে হৈ হুল্লুর করে রাতের নিস্তব্ধতাকে ভেঙ্গে দেয়। প্রতি গ্লাস চোলাই মদ ২০ থেকে ৬০ টাকা করে বিক্রি করা হয়। সন্ধ্যার পর ক্রেতাদের লাইন পড়ে যায় পাহাড়পুর বাজারে। ভূক্তভোগীরা জানায়, বানিয়াচংয়ের আদর্শ বাজার ও সুনামগঞ্জের শাল্লার ঋষিপাড়া থেকে কন্টিনার ভর্তি চোলাই মদ নিয়ে আসা হয় মাদকসেবীদের চাহিদনুযায়ী। তাই ওই এলাকার মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে অচিরেই অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com