সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ইজতেমা অনুমতির দাবিতে সাদপন্থিদের অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা ইজতেমা অনুষ্ঠানের অনুমতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীরা। রোববার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারী স্থানীয় সুলতান মাহমুদপুর সংলগ্ন ঝিল মাঠে ইজতেমা অনুষ্ঠানের অনুমতি ও সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর আবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সুরা সদস্য মো. আব্দুল হান্নান, মো. রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী আমির আলী, কাজী মাসুদ রানা, মো. রজব আলী, মো. মাসুম মাহমুদ, হাফেজ আমিন, মোহাম্মদ ইউসুফ, জহিরুল ইসলাম, আব্দুল কদ্দুস, মো. আমিনুল ইসলাম প্রমূখ।
এ ব্যাপারে তাবলীগের সাথী মোঃ রোকন উদ্দিন বলেন- হবিগঞ্জে জেলা ইজতেমা অনুষ্ঠানের অনুমতির জন্য ২২ জানুয়ারী ও ১৮ ফেব্রুয়ারী জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছিলাম। অনুমতি না পেয়ে আমরা অবস্থান কর্মসুচী পালন করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com