বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এক বছর পুর্বে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের রিপোর্টে হত্যার আলামত এখনো মিলেনি পরিচয়

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল ইউসুফ আলীর পাশর্^বর্তী ডোবা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের এক বছর পর হত্যার শিকার রিপোর্ট আসলো পুলিশের কাছে। এটি একটি নিঃশংস্ব হত্যাকান্ড। এ ঘটনায় সদর থানার এসআই সাহিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে ১৩ ফেব্রুয়ারী একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ মার্চ দুপুরে ওই গ্রামের উমর আলীর পুত্র ইউসুফ আলীর বাড়ীর পাশের্^ একটি খাল থেকে অর্ধগলিত ৫৫ বয়সের একটি লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হয়। এ সময় ধারণা করা হয় পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্টে আসে তাকে হত্যা করা হয় এবং শরীরে আঘাতের চিহ্নও পাওয়া যায়। অবশেষে রিপোর্ট আসার পর পুলিশ বাদী হয়ে মামলা করে।
এ ব্যাপারে সদর থানার ওসি মাসুক আলী জানান, মামলাটি অজ্ঞাত হিসেবে রুজু করা হলেও আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তকে এখনো হত্যাকান্ডের শিকার ওই বৃদ্ধের পরিচয় সনাক্ত হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com