বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে চুলার আগুনে ঝলসে গেছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর শরীর

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৮৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে চুলার আগুনে ঝলসে গেছে এক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর শরীরের একাংশ। আশংখজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। জানা যায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট নরোত্তম হাটির বাসিন্দা মোঃ দুলাল মিয়ার মেয়ে ও বিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোছাঃ ছায়েদা আক্তার (৮)। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সকলের অগোচরে সে রান্না ঘরের জ্বলন্ত চুলার কাছে যায়। হঠাৎ করে চুলার আগুন ওই শিশুর পরনের জামায় লেগে গেলে সে শোর-চিৎকার করে দৌড়ে ঘর থেকে বের হয়ে বাহিরে আসে। চিৎকার শুনে শিশুটির মা এগিয়ে এসে আগুন নেভায়। পরে আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় ওই শিশুকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আগুনে ওই শিশুর শরীরের একাংশ ঝলসে গেছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com