বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ আই.এফ.সি’র দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও অসুস্থ রোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইন্টারশ্যানাল ফ্রেন্ডস্ কমিউনিটি হবিগঞ্জ (আই.এফ.সি) এর উদ্যোগে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও অসুস্থ রোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ শহরের আর.ডি হলে এই সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। ইন্টারশ্যানাল ফ্রেন্ডস্ কমিউনিটি হবিগঞ্জ (আই.এফ.সি) হবিগঞ্জ শাখার কার্যকরি কমিটির সভাপতি লিটন বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হক এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা মোঃ আব্দুল আজিজ, মোঃ মুজিবুর রহমান, মোঃ এজাজ ঠাকুর চৌধুরী, আমিনুল ইসলাম বাবুল, হবিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম কুমার রায়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আই.এফ.সি’র সাবেক সভাপতি এ.এস.এম আব্দুর রউফ মাসুক, মনসুর উদ্দিন আহমেদ চৌধুরী রুবেল, হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম, সাবেক সভাপতি মহিবুর রহমান টিপু, সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রিজু, কয়েছ আহমেদ শিপন, সাবেক সহ-সভাপতি মোঃ শফিউল্লা, গোলাম এজদানী খান, সম্মানিত সদস্য প্রবাসী মোঃ মনিরুজ্জামান খিরাজ, মোঃ কয়েছ মিয়া, বর্তমান কার্যকরি কমিটির সহ-সভাপতি রুহুল আমিন সিজিল, অর্থ সম্পাদক জয়নাল আনাম খান শাহীন, বেলাল উদ্দিন, ধীমান কান্তি দাস, সজল রায় চৌধুরী, আহমেদ আরিফুল হক মামুন, হুমায়ূন কবীর চৌধুরী, মুজিবুর রহমান, নূরে আলম শিমু, শৈলেন কান্তি রায়, সুদীপ দাশ রুপ, শামীম আফজাল প্রমূখ। সভায় বক্তারা অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com