বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পানিউমদার টঙ্গিটীলা দরবার শরীফের পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল (রহঃ) এর অন্যতম সঙ্গী হযরত খাঁজা শাহ দাউদ আরবী (রহঃ) ও তদ্বীয় সাথী হযরত সৈয়দ শাহ আলী হায়দার (রহঃ) এর পবিত্র ওরস মোবারক। উপজেলার পানিউমদা ইউনিয়নের ঐতিহাসিক টঙ্গিটিলা দরবার শরীফে ওরস মোবারক অনুষ্ঠিত হয়। সোমবার দিনব্যাপী ওরস মোবারকে সভাপতিত্ব করেন টঙ্গিটিলা দরবার শরীফের প্রধান মোতওয়াল্লী সৈয়দ শাহজাদা। পরিচালনায় ছিলেন মোতওয়াল্লী পীরজাদা সৈয়দ শাহ দরাজ ও পীরজাদা সৈয়দ বাবুল মিয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, ইমাম ও বাওয়ানী চা বাগানের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট শিল্পপতি রতন চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি দেওয়ান মোস্তাক মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী সাহিদুর রহমান চৌধুরী সাফি ও পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান প্রমুখ। মাঝার জিয়ারত ও মোনাজাত পরিচালনা করেন পীর মাওলানা মুফতি সৈয়দ শাহ রিয়াজ। এ সময় আরো উপস্থিত ছিলেন মোতওয়াল্লী সৈয়দ হাসানুজ্জামান, সৈয়দ মৌলা মিয়া, সৈয়দ ইমতিয়াজ, সৈয়দ শাহরুজ, সৈয়দ শাহ জামান, ইউপি সদস্য মোঃ আরজদ আলী, মোহিদ মিয়া ও জয় মিয়া। ওরসকে কেন্দ্র করে দিনব্যাপী ওয়াজ ও মিলাদ মাহফিল, জিকির-আসকার, শিরনী বিতরন ছাড়াও ছিল বিভিন্ন পন্যদ্রব্যের মেলা। পুরো আয়োজনে উপস্থিত থাকতে দেখা যায়, বিভিন্ন ইসলামী চিন্তাবিদ, বক্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা ও প্রবাসীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com