বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে গণফোরামের ৭নং ওয়ার্ড কমিটি গঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া, পূর্ব দেবপাড়া ও নলসুজা নিয়ে গঠিত ৭নং ওয়ার্ড গণফোরামের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রাতে উত্তর দেবপাড়ায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি ও গণফোরাম নেতা মোঃ রজব আলী। দেবপাড়া ইউনিয়ন গণফোরামের যুগ্ম সদস্য সচিব জাকির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহ্বায়ক আবুল হোসেন জীবন।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ।
এতে বক্তব্য রাখেন, গণফোরাম নেতা ইমরান সাদি, শিপন মিয়া, নুরুল ইসলাম। কর্মী সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সাজ্জাদ মিয়াকে সভাপতি, শেকুল মিয়া, আব্দুল মজিদ ও মশাহিদ মিয়াকে সহ-সভাপতি, আব্দু মিয়াকে সাধারণ সম্পাদক, জমজম মিয়া ও মুহিত মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, ওলিউর রহমান সাংগঠনিক সম্পাদক এবং ফরিদ মিয়াকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দেবপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড গণফোরামের কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন জীবন বলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার হাতকে আরো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠন কে সুসংগঠিত করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com