বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গণফোরাম নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে ২ ব্যবসায়ীর যোগদান

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গণফোরারাম কেন্দ্রিয় কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহবায়ক আবুল হোসেন জীবন এবং উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ-এর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেছেন দুই ব্যাবসায়ী। যোগদানকৃত ব্যবসায়ী দুই জন হলেন, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রমজানপুর গ্রামের শিতেশ সরকার ও বাউসা ইউনিয়নের ভরপুর নিবাসী হিরালাল সরকার। গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আরজু হোটেলে উল্লেখিত নেতৃবৃন্দের হাতে তারা ফুলের তোড়া দিয়ে গণফোরামে অনানুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মৃদুভাষণ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহাবুদ্দীন শুভ। যোগদানকারীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন জীবন বলেন, আপনাদের যোগদানের মাধ্যমে স্ব-স্ব এলাকায় সংগঠন আরো গতিশীল হবে এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার হাতকে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com