বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইকরামে বিনামুল্যে চোখের চিকিৎসা শিবির অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী সংস্থা সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে গতকাল বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত হয়। সুজাতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম), ঢাকার সাভার পৌরসভার প্রধান নির্বাহী শরফউদ্দিন আহমেদ চৌধুরী। আমন্ত্রতি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার শামন্ত, সুজাতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম।
দিনব্যাপী চক্ষু শিবিরে সহ¯্রাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা ও ঔধষ প্রধান করা হয়। এর মধ্যে বাছাই করা শতাধিক রোগীকে বিনামুল্যে চোখের ছানি অপারেশন করা হয়। সাহিদ চক্ষু হাসপাতাল, মুন জেনারেল হাসপাতাল, হবিগঞ্জ ও বিদেশ ফাউন্ডেশন ইউএসএ এবং আসিয়াব পাবনা এ চক্ষু শিবির পরিচালনায় সহযোগিতা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com