বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে বাউল আব্দুর রহমান লোক উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা বাজার সংলগ্ন ছাতল মাঠে বাউল আব্দুর রহমান লোক উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে সারারাত এ উৎসব অনুষ্ঠিত হয়। একুশে পদক প্রাপ্ত শিল্পী বাউল সম্রাট প্রয়াত শাহ আব্দুল করিমের প্রধান শিষ্য জলসূখা গ্রামের কৃতিসন্তান বাউল আব্দুর রহমানের নামে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত এ উৎসবে বাউল আব্দুর রহমানের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের পুত্র বাউল শাহ নুর জালাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বাউল কল্যাণ পরিষদের সভাপতি সামছুল আলম সেলিম, হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য নাজমুল আলম, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত কণ্ঠশিল্পী ও নাট্যশিল্পী একে আজাদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলা উদ্দিন, জলসূখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশেন দাস প্রমূখ। উৎসবে লেখক ও গবেষক পার্থ পাভেল রচিত “আব্দুর রহমান : জীবন ও গান” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। উৎসবে হবিগঞ্জের কৃতিসন্তান বাউলা আশিক, বাউল আব্দুর রহমানের প্রধান শিষ্য বাউল রুবেল সরকারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীবৃন্দ রাতভর গান পরিবেশন করে হাজার হাজার দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com