বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাহা জেলা ব্যাটমিন্টন চ্যাম্পিয়নশীপ’ প্রতিযোগিতা শুরু হয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মাহা জেলা ব্যাটমিন্টন চ্যাম্পিয়নশীপ’ প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল রাতে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘মাহা জেলা ব্যাটমিন্টন চ্যাম্পিয়নশীপ’ প্রতিযোগিতার সভাপতিত্বকরেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থারসহ-সভাপতি আব্দুররহমান। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, বিশেষ অতিথি ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ কল্যাণ সমিতি ইউকে এর প্রধান উপদেষ্ঠা অধ্যাপক আব্দুল হান্নান, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাস। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন কলির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ শফিকুজ্জামান হিরাজ, সদস্য মোঃ হুমায়ুন খান, বিভৎসু চক্রবর্তী বিভু, এন এম ফজলে রাব্বি রাসেল, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামান, ব্যাডমিন্টন উপ-কমিটির সম্পাদক মোঃ আজিজুর রহমান ফয়সল। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আব্দুল মোতালিব মমরাজ ও সন্তুষ দেব নাথ, মাহা জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার ৪৫টি দলে ১০০ অধিক খেলোয়াড় অংশ গ্রহন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com