বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ ডায়াগনষ্টিক ও ক্লিনিক অনার্স এসোসিয়েশনের সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ডায়াগনস্টিক ও ক্লিনিক অর্নাস এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল দুপুরের হবিগঞ্জ জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধরী। উক্ত সভায় ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগ কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় ডায়াগনষ্টিক ও ক্লিনিকের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এতে ডায়াগষ্টিক সেন্টার ও ক্লিনিকের লাইসেন্স সংক্রান্ত আলোচনা এবং ডায়াগষ্টিক সেন্টার ও ক্লিনিকে মুল্য তালিকা পুর্ণমূল্যায়ন বিষয়ে আলোচনা হয়। এতে সংগঠনের কার্যকারী কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্য ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল বারী আওয়ালের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, তজম্মুল হক চৌধুরী, মুনছুর আহমেদ এমদাদ, শামীম আহমেদ, হাফেজ আহমেদ রেজা, গউছ উদ্দিন চৌধুরী, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ শাহীন মিয়া, মোঃ আবুল খায়ের, ওবায়দুল মোস্তাফা রাসেল, আসাদুল হক, মুশফিকুর রহমান, সুনীল চন্দ্র, ওয়াহিদুর রহমান চৌধুরী, মোঃ নাজমুল হক, কামরুল ইসলাম রিপন, এনামুল রশীদ চৌধুরী, রুহেল ইসলাম, মোঃ জহিরুল হক, অমল দাস, শাহেদুজ্জামান, আরিফুল জামান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com