মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে সিলেট এসোসিয়েশন অব ইউএসএ (ইন্ক) এর শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর সিলেট ভিত্তিক সামাজিক সেবামূলক সংগঠন “সিলেট এসোসিয়েশন অব ইউএসএ (ইন্ক)” এর উদ্যোগে ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হবিগঞ্জের কৃতিসন্তান সফিকুর রহমান সাফাত এর আর্থিক সহযোগিতায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। 
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, পারভেজ চৌধুরী। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার পাপলুর রহমান ভূইয়া, ফয়জুল ইসলাম সোহেল, আব্দুল জব্বার, আকিকুল হক শুভ, নির্জন তালুকদার, আজিজুর রহমান রবিন, জীবন মোদক, শওকত আলী তোষার, সেলিম হোসেন জাহান, রুয়েল আহমেদ, মোঃ কদ্দুছ মিয়া, তানীন শাহ প্রমূখ। অনুষ্ঠানে সিলেট এসোসিয়েশন অব ইউএসএ (ইন্ক) এর সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তরা বলেন, প্রবাসীদের শরীরের ঘাম আর শ্রমে আজকের এই আয়োজন। তাদের কল্যাণেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। এই প্রবাসীদের সম্মান করতে হবে। সূদুর প্রবাসে থেকে যে মানুষ দেশের মানুষের কথা ভাবে, এরাই প্রকৃত দেশ প্রেমিক। উল্লেখ্য, বৃহত্তর সিলেট ভিত্তিক সামাজিক সেবামূলক সংগঠন “সিলেট এসোসিয়েশন অব ইউএসএ (ইন্ক)” এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন হবিগঞ্জের কৃতিসন্তান সফিকুর রহমান সাফাত। সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন জকিগঞ্জের কৃতিসন্তান শাহরিয়ার হোসেন রুবেল। এছাড়াও হবিগঞ্জের কৃতি সন্তান সাগর চৌধুরী অর্থ সম্পাদক, ওয়ালিদ চৌধুরী দপ্তর সম্পাদক, রিবু চৌধুরী পরিকল্পনা সম্পাদক ও জুয়েল চৌধুরী কার্যকরি সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com