বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ২ মাছ ব্যবসায়িকে নরসিংদীতে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়েছে একদল ডাকাত। মঙ্গলবার ভোররাতে ক্ষত-বিক্ষত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় সিলেট প্রেরণ করা হয়।
আহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার সাকুয়া গ্রামের মৃত মারফত উল্লার ছেলে ফখর উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে আব্দুল কাদির (৩৫)।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুহিত জানান, তারা দুজনেই মাছ ব্যবসায়ি। দু’একদিন পরপরই ট্রাক ভর্তি মাছ নিয়ে নবীগঞ্জ থেকে ভৈরব ও ঢাকায় যান। সোমবার সকালে ট্রাক ভর্তি মাছ নিয়ে নবীগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশ্যে রওনা হন। সেখানে কিছু মাছ দিয়ে গাড়ি নিয়ে ঢাকায় যান। রাতে ঢাকা থেকে আবারো বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ভোর ৫টার দিক ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী পৌঁছামাত্র একদল ডাকাত তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় দুইজনকে কুপিয়ে সাথে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে অন্য একটি গাড়ির চালক ও হেলপারের সহযোগিতায় হবিগঞ্জ সদর হাসপাতালে এসে ভর্তি হন। সেখানে তাদের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় সিলেট প্রেরণ করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাস বলেন- দুজনই প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ফখর উদ্দিনের অবস্থা আশঙ্খাজনক। তার নাভির নিচে কুপ পড়ায় নাড়ী-ভুড়ি ভের হয়ে গেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পর আহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া নরসিংদী থানায়ও বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com