রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মুজিব বর্ষ উপলক্ষে নৌকা বাইছ প্রতিযোগিতা করবে পুলিশ প্রশাসন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করবে হবিগঞ্জ পুলিশ প্রশাসন। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তার কার্যালয়ে এক পরামর্শ সভার আয়োজন করেন। পরামর্শ সভায় পুলিশ সুপার জানান, আগামী শাওন মাসে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করা হবে। ৩টি ক্যাটাগরিতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষদের জন্য ২টি ক্যাটাগরি এবং মেয়েদের জন্য ১টি ক্যাটাগরি। যেহেতু হবিগঞ্জে মেয়েদের নৌকাবাইচ প্রতিযোগিতা কখনও হয়নি সেখানে আর মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে না। প্রতিযোগীতায় পুরুষ ডিঙ্গি নৌকা মাঝির সংখ্যা ১ জন ও মাল্লার সংখ্যা ৭ জন থাকবে। প্রতিযোগিতায় বড় নৌকাগুলোতে মাঝি মাল্লা মিলিয়ে ৫০ জন বাইচে থাকবেন। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম রাজু আহমেদ, সহকারি পুলিশ সুপার মানছুরা আক্তার, ডাঃ অসিত রঞ্জন দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, ডিআইও-২ মোঃ আনিসুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com