বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শােেয়স্তাগঞ্জে ফার্নিচার দোকানে অগ্নিকান্ড

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৫১৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরের একটি ফার্নিচার তৈরির দোকানে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫০ হাজার টাকার কাঠ ও বিভিন্ন আসবাবপত্র। গতকাল (২৬ জানুয়ারী) রবিবার দুপুরে দেউন্দি রোডে ওই ফার্নিচারের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিগারেটের আগুন থেকে দুর্ঘটনাবশত অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগে আগুনে বেশ কিছু কাঠের দরজা ও জানালাসহ কয়েক হাজার টাকার মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবরে দ্রুত ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু ফার্ণিচারের দোকানে মজুদ থাকা কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্রের কারণে আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পরে। ১ ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com