শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ বাহুবল উপজেলা শাখার কমিটি অনুমোদন

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ডাঃ জসিম তালুকদারকে সভাপতি, আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক ও এইচ এম সাদী তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ বাহুবল উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ডাঃ শাহ্ মোঃ মনসুর ও সাধারণ সম্পাদক মোঃ তজমুল হক চৌধুরী স্বাক্ষরিত একপত্রে এই কমিটি অনুমোদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী, দপ্তর সম্পাদক রহমত উল্লা লিটন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আইয়ূব আলী, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম এ হাসিম মহালদার, সহ-সভাপতি নিয়ামুল করিম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, রিপন কুমার গোপ, শাহিনুর আলী, সহ-দপ্তর সম্পাদক আরিফিন চৌধুরী রনি, সমাজ কল্যাণ সম্পাদক রুমন আহমেদ রনি প্রমুখ।
সভায় বক্তারা, আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ বাহুবল শাখার প্রতিটি ইউনিটে নতুন কমিটি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালীর করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com