বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মুজিববর্ষ উপলক্ষে পুলিশ সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে পুলিশ সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। উদ্বোধনীয় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ, সহকারি পুলিশ সুপার তৃপ্তি মন্ডল, গোয়েন্দার ওসি মানিকুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক, ট্রাফিক ইন্সেপেক্টর তুহিন আহমেদ প্রমূখ। এছাড়াও পুলিশ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, খেলাধুলায় মানুষের দেহের গঠন সুন্দর, সুস্থ ও মন-মানষিকতার বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই খেলাধুলার দিকে সকলকে মনোযোগী হতে হবে। তিনি আরো বলেন-পুলিশ সদস্যরা সার্বক্ষণিক আইন শৃংখলার নিয়ন্ত্রণে থাকেন। তাদের দেহের সুস্থতার জন্য খেলাধুলা করা প্রয়োজন। তাই পুলিশ সদস্যদের খেলাধুলার করার মাধ্যমে সুস্থ থাকবে হবে। উদ্বোধনীয় খেলায় অংশ নেন শায়েস্তাগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশ অংশ নেন। উল্লেখ্য এ প্রতিযোগিতায় ২০টি টিম অংশ নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com