বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ওসমানী স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৭১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ওসমানী স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ওসমানী প্রবাসী সংঘ’র আয়োজনে ওসমানী ও অভয়নগর সমাজ কল্যান সংসদের সার্বিক সহযোগিতায় গতকাল শুক্রবার রাতে হীরামিয়া গার্লস হাইস্কুল সংলগ্ন এক মাঠে উক্ত ব্যাটমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। ওসমানী সমাজ কল্যান সংসদের সভাপতি শাহিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ওয়াহিদুজ্জামান জুয়েলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ময়না। এ ছাড়াও অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুন্দর আলী, প্রফেসর মোস্তাহীদ উদ্দিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খয়রুল বশর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমিনুর রহমান সুমন, সিনিয়র সহ-সভাপতি রুবেল চৌধুরী, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শেখ আবুল হাসান, যুবলীগ নেতা পিকলু চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, সাহেদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহিনুর রহমান ওহি, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ, প্রবাসী আবুল কাশেম, রুবেল আহমেদ, আবুল হাসান, ছাব্বির আহমেদ। টুর্নামেন্টের পুরস্কার সৌজন্যে প্রবাসী মতাব্বির, কাশেম, আবুল হাসান, রুবেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com