সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৭৭৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী খাস ভুমিতে গড়ে উঠা অর্ধশতাধিক স্থাপনা এস্কেভেটরের মাধ্যমে গুড়িয়ে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান। বুধবার (২২ জানুয়ারী) বিকাল ৪টায় ওই অভিযান পরিচালনায় সরকারী ৩২ শতক ভুমি উদ্ধারের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ককে করা হয় যানজটমুক্ত। মোবাইল কোর্টকে সহযোগীতা করেন তহশিলদার কুতুব উদ্দিন, থানার এসআই গৌতম দাশসহ সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য, কাগাপাশা বাজার অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ ও পত্রিকায় সিরিজ নিউজের ভিত্তিতে স্বোচ্ছার হন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনায় এলাকা যানজটমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান জানান, যেখানেই সরকারী ভূমি ও রাস্তা দখল হয়েছে সেখানেই পর্যায়ক্রমে জনস্বার্থে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com