মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৬২৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ১৯ জানুয়ারী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার তদন্ত (ওসি) মোঃ আল মামুনের নেতেৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে অভিযান চালায় একদল পুলিশ। তখন ঢাকা মুখি নিষিদ্ধ একটি অটোরিক্সাকে আটক করে পুলিশ। পরে অটোরিক্সায় তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ ছালেক মিয়া (৫০) ও কাজল মিয়া (৩৫) কে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাঁদের সঙ্গে থাকা ১০ কেজি গাঁজা ও অটোরিক্সা জব্দ করা হয়। আটককৃত আসামী ছালেক মিয়া চুনারুঘাট উপজেলার গনশ্যামপুর গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র ও কাজল মিয়া একই উপজেলার ছয়শ্রী গ্রামের জহুর হোসেনের পুত্র। এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার তদন্ত (ওসি) মোঃ আল মামুন বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের শায়েস্তাগঞ্জ থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com