বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশীপ উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে বরাবরের ন্যায় আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় যুব সমাজকে খেলাধূলায় আগ্রহী করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি শহিদুর রহমান লাল, সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান খোকন, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সদস্য নূরুল হক, আব্দুল হান্নান, শেখ উম্মেদ আলী শামীম, ফারুক আহমেদ, জয়নাল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক বদরুল আলম, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী শাহেদ, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, হুমায়ুন খান প্রমুখ।
উদ্বোধনী খেলায় ১-০ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে পরাজিত করে হবিগঞ্জ জেলা দল। খেলা পরিচালনা করেন বাফুফের রেফারী। আগামী ২১ জানুয়ারী হুমওয়ে পদ্ধতিতে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ স্টেডিয়ামে হবিগঞ্জ বনাম ব্রাহ্মণবাড়িয়া দলের খেলা অনুষ্ঠিত হবে। হবিগঞ্জসহ এক গ্রুপে অংশ নিচ্ছে নরসিংদী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com