শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পইল মাছের মেলায় বাঘাইয়ে মাছের দাম ৮৫ হাজার টাকা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দুইশত বছরের ঐতিহ্যবাহি পইল মাছের মেলা সম্পন্ন হয়েছে গতকাল। ২ দিন ব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫ শ মাছের দোকানদার বাহারি প্রজাতির মাছ নিয়ে অংশ গ্রহন করেন এ উৎসব মুখর মেলায়। বুধবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে এ মেলা। সামুদ্রিক মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছও স্থান পায় এ মেলায়। মেলায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে জেলা প্রশাসন কর্তৃক সদর থানা পুলিশের একটি বিশেষ টিমও ছিল দায়িত্বে। মেলায় আগত দর্শনার্থীদের সুষ্ট যাতায়াতের জন্য ট্রাফিক পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবক টিম রাখা হয়। প্রতিবারের মত মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে জুয়া, হাউজিং লটারী নিষিদ্ধ করা হয়েছে। মাছের মেলা ঐতিহ্যবাহী হওয়ায় আশ-পাশ এলাকার অনেক প্রবাসীরা মেলা উপভোগ করার জন্য দেশে এসেছেন। এ বছর মেলার সর্বোচ্চ মূল্যে মাছের দাম হাকা হয়েছে ৮৫ হাজার টাকা। দামী এ বাঘাইর মাছটি দেখতে উৎসুখ জনতার ভীড় জমে। তবে কেউ-কেউ মাছ না কিনে অপেক্ষা করেন গভীর রাত পর্যন্ত। ধারণা করেন গভীর রাতে মাছের দাম কমতেও পারে। মেলা উদযাপন কমিটির সভাপতি পৈল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, ঐতিহ্যবাহি এ মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা প্রদানে কমিটি খুবই তৎপর। তাছাড়া পুলিশ প্রশাসনের ভুমিকাও খুবই সন্তুশ জনক। হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ‘ঐতিহ্যবাহি এ মেলায় আইন শৃংখলা রক্ষার্থে পুলিশ খুবই সচেষ্ট। ইতিমধ্যে মেলা শেষ হবার আগ পর্যন্ত পুলিশের একটি বিশেষ টিমও থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com