বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

উমেদনগরে শিশু ধর্ষণ ॥ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে ওই শিশুকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে রাত দেড়টার দিকে ধর্ষক শাহিন মিয়াকে (৪৮) আটক করে সদর থানা পুলিশ। স্থানীয়রা জানায়, হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের জনৈক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যাকে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী শাহিন মিয়া নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লম্পট শাহিন পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোল্লা আবিদুর রেজা জানান, ধর্ষণের অভিযোগে শিশুকে রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা নিরিক্ষার পর বুঝা যাবে প্রকৃত ধর্ষণ কি-না।
শিশুর মা জানান, আমার শিশু কন্যাকে অভিযুক্ত লম্পট শাহিন ধর্ষণ করেছে। আমি তার বিচার ও শান্তি চাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে শাহিন মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com