সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শ্রীমঙ্গলে চা বাগান থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৭২২ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সাথে বাঁধা অবস্থায় ইব্রাহীম মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ফিনলের বুরবুরিয়া চা বাগানের বধ্যভূমির পাশের একটি গাছের সাথে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহীম উপজেলার ভানুগাছ রোডের মতিন মিয়ার বাসার ভাড়াটিয়া মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে ইব্রাহীম নিখোঁজ ছিল। এ ঘটনায় রাতে মাইকিং করে তার সন্ধান চাওয়া হয় এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে চা বাগানের শ্রমিকরা বাগানে কাজে গেলে একটি গাছের গোড়ার সাথে বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি বিশেষ দল ঘটনাস্থল পরির্দশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com