শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চেয়ারম্যান বেনুর বাসায় চুরির রহস্য উদঘাটন ॥ মালামাল উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কলেজ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনুর বাসায় চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শিবলু মিয়া (২০) নামে এক চোর নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। তার জবানবন্দীর বরাত দিয়ে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ওই দিন রাতে শিবলুসহ আরও ৫/৬ জন চোর বাসায় ডুকে চুরি করে মালামাল নিয়ে যায়। তার কাছ থেকে একটি আইফোন মোবাইল ও মালামাল উদ্ধার করা হয়েছে। আটককৃত চোর তার নিজ দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। অপরদিকে এই চোর চক্রের গডফাদার যশেরআব্দা এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী মাদক ব্যবসায়ী মর্জিনা আক্তার (২৮) সহ আরও ৫ চোরকে আটক করা হয়। তাদেরকেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com