বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভিয়েতনামে টানেল পরিদর্শনে এমপি আবু জাহিরসহ সংসদীয় কমিটির নেতৃবৃন্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভিয়েতানামে চায়না কোম্পানীর মাধ্যমে নির্মিত টানেল পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ সংসদীয় কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার স্থানীয় সময় দুপুরে সেখানে পরিদর্শনে গেলে প্রকল্প সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে ঢাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতে ইচ্ছুক এই কোম্পানীটি। এ সময় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে এমপি আবু জাহিরসহ প্রতিনিধি দলের সদস্যরা ভিয়েতনামের সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী মিউজিয়াম পরিদর্শনে যান। এছাড়াও ভিয়েতনামের স্থপতি হো চি মিন এর মরদেহ সংরক্ষতি করে রাখা স্থানটি ঘুরে দেখেন তারা। আগামী ১৬ জানুয়ারী তাদের দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি, এমপি আবু জাহির এর সহধর্মিনী আলেয়া আক্তার, মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি’র সহধর্মিনী শামীমা আক্তার, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, সহকারী প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, যুগ্ম সচিব এস এম লাবলুর রহমান, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহীন হোসাইন ও আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুনীর হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com