শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শহরের বিভিন্ন বাসা বাড়িতে চুরির অভিযোগে মর্জিনা আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসা বাড়িতে চুরির অভিযোগে মর্জিনা আক্তার (৩০) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে সদর থানার একদল পুলিশ যশেরআব্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী। জানা যায়, সম্প্রতি হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসা থেকে একটি সঙ্গবদ্ধ চোরের দল মোবাইল ফোন নগদ টাকা-স্বর্ণা লংঙ্কার ও কাপড়-চোপড় চুরি করে। বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু মিয়া, এডভোকেট দেবানঞ্জণ ভট্টাচায্য ও পুলিশ অফিসারের বাসায় চুরি হলে শহরের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদর থানার একদল পুলিশ রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শ্যামলী এলাকায় আলী হোসেনের পুত্র সুমন মিয়া (২০) যশেরআব্দা এলাকায় রনিসহ ৬ চোরকে আটক করলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় তাদের গডফাদার মর্জিনার নিদের্শেই তারা শহরের বিভিন্নস্থানে চুরির কার্যক্রম চালিয়ে আসছে। ওসি মোঃ মাসুক আলী জানান, আটকদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com