বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৬৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গবিন্দ্র দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, মুহিবুর রহমান হারুন, নজরুল ইসলাম, আব্দুল মুহিদ চৌধুরী, আবু সাইদ এওলা মিয়া, সাজু আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারছু মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, শিক্ষা অফিসরার সাদেক খান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল খয়ের, শেখ সইফা রহমান কাকুলী, শিক্ষক আশরাফুল আলম, কলেজ শিক্ষক হাবিব আহমেদ প্রমূখ। সভায় করগাও ইউনিয়নের সাবেক মেম্বার লিটন দাশ ও তার ভাই এডঃ লিল্টু দাশ কর্তৃক বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা আত্নসাত এবং উপজেলা সমাজসেবা অফিসারের নাজেহাল করার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয় সামজিক ভাবে বিষয়টি মিমংশা করার জন্য। গ্রাম্য আদালত বিষয়য়ে সচেতনা ভিত্তি করার লক্ষে প্রশিক্ষন ব্যবস্থা, শহরের মদের পাড্ডা মজসিদের পাশ থেকে সরিয়ে নেওয়া, পাহার ও টিলা কাটা উপর ব্যবস্থা গ্রহন করা, ভূয়া ডাক্তারদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন, কুশিয়ারা বাধ নির্মানে তদারকি করা, শহরের যানযট নিরসনের ব্যবস্থা গ্রহন করা, নবীগঞ্জ প্রেসক্লাবের ভবনের জায়গা নির্ধারণ করে ভবনের আশ্বাসসহ রোহিঙ্গা দেখলে থানায় খবর দেওয়াসহ বিভিন্নি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও শাখাবরাক নদীসহ যে সকল সরকারী খাল, নদী ভরাট করে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে তা উচ্ছেদ অভিযান পরিচালনা করা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com