শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলামের ৪ সদস্যের স্মরণে সভা, মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১০ মে, ২০১৪
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার নির্বাহী কমিটির ৪ সদস্যের মৃত্যুতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনের জেলা কার্যালয়ে এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাইদ আহমেদ খান, লাখাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া, অধ্যাপক আলী আজম, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুদ্দিন আহমেদ, সাংবাদিক মহসিন সাদিক, সাবেক সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ প্রমূখ।
সভায় বক্তারা আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার উপ-পরিচালক সাবেক ব্যাংকার মোতাহার আলী খান, নির্বাহী কমিটির সদস্য শিক্ষক আব্দুর রাজ্জাক, সাহিত্যিক তরফদার মোহাম্মদ ইসমাইল ও শিক্ষক মহিবুর রহমান ইবনে হাবিব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জুবায়ের আহমেদ। পরে হাফেজ মাওলানা মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রয়াত চার ব্যক্তিত্বের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com