বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ২৪ জানুয়ারি গণফোরামের কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৫৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৪ জানুয়ারী নবীগঞ্জে গণফোরামের কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের আরজু হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর গণফোরামের আহবায়ক মোঃ আখলিছ মিয়া। নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের যুগ্ম আহবায়ক হাজী সিরাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব নুরুল আমিন পাঠান ফুল, গণফোরাম নেতা কাজী মোঃ নজির মিয়া, জোবায়ের হোসেন লন্ডনী, এখলাছ আহমেদ, কাজী মত্তকীর মিয়া, নুরুল হক, এনামুল হক চৌধুরী এনাম, মোঃ জিয়াউর রহমান, অলিউর রহমান অলি, মোঃ কুরুশ মিয়া, মোঃ আব্দুল মতিন প্রমুখ। এসময় গণফোরাম নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে সংগঠনে যোগদান করেন কুর্শি ইউনিয়নের জাতীয়পার্টি নেতা আজমান হোসেন তালুকদার, নবীগঞ্জ সদর ইউনিয়নের জয়নুল্লাহ মিয়া, শামীম মিয়া, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ফরহাদ আহমদ ও আলী আহমদ অপু। সভায় বক্তাগণ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার দুপুর ২টায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে গণফোরামের কর্মী সমাবেশ সফল করার আহবান জানান। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খাঁনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com