বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে বসত ঘরে আগুন অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৪৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামে রাতের আধারে একদল দুর্বৃত্ত একটি বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। পরে গ্রামের লোকজন আপ্রান চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন। স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের রুহুল আমীনের বসত ঘরে শুক্রবার গভীর রাতে একদল অজ্ঞাত দুর্বত্ত আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়লে বাড়ীর লোকজনের আর্তচিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসেন। এবং লোকজনের আপ্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আবু সিদ্দ্কি ও ইউপি সদস্য দিপ্তেন্দু দাশ গুপ্তসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com