বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা লিফলেট বিতরণ করলেন মেয়র মিজানুর রহমান

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরিচ্ছন্ন শহর গড়তে পৌরসভার কর্মসূচীর অংশ হিসেবে সচেতনতা লিফলেট বিতরণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। গতকাল শুক্রবার জুমা’র নামাজের পর কোর্ট মসজিদ এলাকায় সাধারণ মানুষের মাঝে প্রচারমুলক লিফলেট বিতরণ করেন তিনি। প্রচারপত্রে পৌরবাসীর প্রতি সহযোগিতা চান মেয়র। পত্রে উল্লেখ করা হয় পৌরসভা হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলতে পরিচ্ছন্নতামুলক নানা কর্মসূচী পালন করছে। বাসা, বাড়ী, দোকান-পাট, অফিস-আদালত ইত্যাদির ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে যাতে ডাষ্টবিনে ফেলা হয় অথবা সিডিসির ভ্যানগাড়ীতে দেয়া হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়। শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে মেয়র পৌরবাসীর সহযোগিতা কামানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com