বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযান ॥ ২ জনকে কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশি অভিযানে ২ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে সাড়ে ৪ টা হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান নেতৃত্বে একদল সিপাহী হবিগঞ্জ পৌর এলাকার শ্মশানঘাট রোড এলাকার অভিযান পরিচালনা করেন। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত সাজাপ্রাপ্ত আসামীরা হল :- হবিগঞ্জ পৌর এলাকার নাতিরপুরের মহিবুর রহমানের পুত্র মাহবুবুর রহমান (২৪), একই এলাকার মোঃ ওয়াহেদ মিয়ার পুত্র লিটন মিয়া (২৫)। পরে আটককৃত মাদকসেবীদের সন্ধ্যায় নির্বাহী ম্যাজিট্রেট মোঃ রেজা এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত মহিবুর রহমানের পুত্র মাহবুবুর রহমান (২৪) কে ১ মাসের এবং মোঃ ওয়াহেদ মিয়ার পুত্র লিটন মিয়া (২৫) কে ১৫ দিনের গাঁজা সেবনের অভিযোগে কারাদন্ড প্রদান করেন। জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com