বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে নবজাতকের লাশ উদ্ধার ॥ মা হাসপাতালে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কাটিহারা গ্রামে নবজাতকের লাশ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, জনৈক্য লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিয়ারা গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সেখানে থাকার সুবাধে তার কিশোরী কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই গ্রামের এক ব্যক্তির সাথে। এক পর্যায়ে সে ওই কিশোরী সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। পরে ওই কিশোরী গর্ভবতী হয়ে উঠলে সোমবার রাতে পুত্র সন্তান প্রসব করে অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে কে বা কারা ওই নবজাতকে পাশ্ববর্তী ডোবায় ফেলে দেয়। মঙ্গলবার সন্ধ্যায় নবজাতকের মরদেহ ডোবায় ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে লাখাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় অজ্ঞান অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য নবজাতকের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com